ফ্রি লাইভ বুটক্যাম্প · ব্যাচ ০১-এর আগে

কীভাবে হয়, কীভাবে হয় না — দুটোই লাইভ

৩ ঘণ্টার ফ্রি লাইভ সেশনে ক্লায়েন্টকে কীভাবে অটোমেশন সার্ভিস দেওয়া হয় সেটা খোলাখুলি বলবো — আর কোথায় কোথায় আটকায় সেটাও লুকানো হবে না। ব্যাচ ০১ শুরুর (১ নভেম্বর) ঠিক আগে।

২০ অক্টোবর

তারিখ

৩ ঘণ্টা

লাইভ, একটানা

Zoom

লাইভ ক্লাস

🇧🇩 +880

সম্পূর্ণ ফ্রি · কোনো কার্ড লাগবে না

৩ ঘণ্টায় যা হবে

1

মার্কেট বোঝা — রেডিমেড টেমপ্লেট কেন কাজ করে না

AI অটোমেশনের মার্কেটে ক্লায়েন্ট আসলে কী চায়, কী ধরনের অটোমেশনের সত্যিকারের চাহিদা আছে — সেটা বলব। আর ইউটিউবে দেখা রেডিমেড n8n টেমপ্লেট বসিয়ে না দিয়ে, একজন আসল ক্লায়েন্টের সমস্যা বুঝে তার জন্য রিয়েল ওয়ার্কফ্লো কীভাবে সাজানো হয় — সেই পার্থক্যটা উদাহরণ দিয়ে বোঝাব।

2

ক্লায়েন্টকে কীভাবে অটোমেশন সার্ভিস দেওয়া হয়

ক্লায়েন্টের সমস্যা বুঝে কীভাবে অটোমেশন সার্ভিস প্রোভাইড করা হয়, ডেলিভারি প্রসেসটা কেমন হয়, আর সাধারণত কোথায় আটকায় — সেটা নিয়ে খোলাখুলি আলোচনা হবে।

3

ক্লায়েন্টের কাজ থেকে নিজের SaaS পর্যন্ত

একই ক্লায়েন্ট প্রজেক্টের অভিজ্ঞতা থেকে কীভাবে নিজের একটা SaaS প্রোডাক্টের আইডিয়া বের করবেন, আর সেই SaaS প্রোডাক্ট আসলে কীভাবে চলে (কে টাকা দেয়, কারা কেনে) — এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। শেষে প্রশ্নোত্তর, আর ১লা নভেম্বরের ব্যাচে ঠিক কী কী শেখানো হবে তার একটা ছোট উদাহরণ দেওয়া হবে।

এই বুটক্যাম্প আপনার জন্য

  • ফ্রিল্যান্সিং বা অটোমেশন নিয়ে আগ্রহ আছে, কিন্তু শুরুটা কোথা থেকে বুঝছেন না
  • কোর্সে ভর্তি হওয়ার আগে আসল কাজটা নিজের চোখে দেখতে চান
  • ১লা নভেম্বরের ব্যাচ নিয়ে ভাবছেন, সিদ্ধান্ত নেওয়ার আগে যাচাই করতে চান

এই বুটক্যাম্প আপনার জন্য নয়

  • শুধু রেকর্ডিং দেখবেন, লাইভ সময় দিতে পারবেন না
  • কাজ না করে শুধু সার্টিফিকেট খুঁজছেন

INSTRUCTORS

Saniat Hossain

Saniat Hossain

LEAD INSTRUCTOR

Ahmed Shahria

Ahmed Shahria

LEAD INSTRUCTOR

আমরা পূর্ণকালীন শিক্ষক নই। তিন বছর ধরে দিনের বেশিরভাগ সময় আমেরিকা, এশিয়া আর ইউরোপের ক্লায়েন্টের সিস্টেম চালাই, আর নিজেদের প্রোডাক্ট বানাই — যেগুলো এখন মার্কেটে চলছে আর মানুষ ব্যবহার করছে।

ক্লাসে তাই বইয়ের কথা নয়। রিয়েল ক্লায়েন্টদের সাথে কাজ করতে গিয়ে যা শিখেছি, যেভাবে সমস্যা সমাধান করেছি, ক্লায়েন্টকে যেভাবে সার্ভিস দিয়েছি — সেই সরাসরি অভিজ্ঞতা থেকেই কথা বলব।

সাধারণ প্রশ্ন

বুটক্যাম্পটা কি সত্যিই ফ্রি?+

হ্যাঁ, সম্পূর্ণ ফ্রি। কোনো পেমেন্ট বা কার্ড লাগবে না — নাম, ইমেইল আর WhatsApp নম্বর দিয়ে সিট বুক করুন।

এই বুটক্যাম্পটা মূলত কী নিয়ে?+

AI অটোমেশন নিয়ে — মার্কেটে আসলে কী চাহিদা আছে, ক্লায়েন্টকে কীভাবে অটোমেশন সার্ভিস দেওয়া হয়, আর সেই কাজ থেকে কীভাবে নিজের একটা SaaS প্রোডাক্ট দাঁড় করানো যায় — এই পুরো ছবিটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝানো হবে (এটা কোনো লাইভ বিল্ড সেশন না, পুরোটাই তথ্যভিত্তিক আলোচনা)। শেষে ১লা নভেম্বরের পুরো ব্যাচে ঠিক কী কী শেখানো হবে তার একটা পরিষ্কার ছবিও পাবেন।

বুটক্যাম্পটা করলে আমার কী লাভ হবে?+

AI অটোমেশন দিয়ে বাস্তবে কী কাজ হয়, ক্লায়েন্টকে কীভাবে সার্ভিস দেওয়া হয়, কোথায় আটকায়, আর সেটা প্রফেশনালি কীভাবে সমাধান করা হয় — এই পুরো ছবিটা স্পষ্ট বুঝবেন, কোনো তত্ত্ব ছাড়াই। এতে ১লা নভেম্বরের ব্যাচে ভর্তি হওয়ার আগেই যাচাই করে নিতে পারবেন এই কাজটা আপনার জন্য ঠিক কিনা।

বুটক্যাম্প মিস করলে রেকর্ডিং পাব?+

হ্যাঁ। বুটক্যাম্পের পুরো রেকর্ডিং আমাদের YouTube চ্যানেলে আপলোড করা হবে — লিংকটা রেজিস্ট্রেশনের WhatsApp নম্বরেই পাঠিয়ে দেব, মিস করলেও পুরোটা দেখে নিতে পারবেন।

বুটক্যাম্পটা কোথায় হবে?+

Zoom-এ, রাত ৯টায়। রেজিস্ট্রেশনের পর WhatsApp-এ লিংক পাবেন।