টাকা ফেরতের নীতি
সর্বশেষ আপডেট: ১৬ অক্টোবর, ২০২৬
আমাদের দিক থেকে কোনো সমস্যা হলে — ক্লাস না হলে, রেকর্ডিং না পেলে, অ্যাসাইনমেন্টের লিখিত রিভিউ না পেলে, বা যা দেওয়ার কথা বলেছি তা না দিলে — কোর্সের যেকোনো সময় WhatsApp-এ জানাবেন। সময়ের কোনো সীমা নেই; কারণটা দেখিয়ে দিলে পুরো টাকা যেভাবে পাঠিয়েছিলেন সেভাবেই ফেরত যাবে।
১. কোন কারণে ফেরত পাবেন
কারণটা আমাদের দিক থেকে হতে হবে, আর এমন কিছু হতে হবে যা হয়েছে বা হয়নি — তাহলেই দুই পক্ষ একই জিনিস দেখে সিদ্ধান্ত নিতে পারে, তর্ক করতে হয় না।
- ঘোষণা করা ক্লাস হয়নি, এবং পরে নেওয়াও হয়নি
- ক্লাসের রেকর্ডিং দেওয়ার কথা ছিল, কিন্তু পাওয়া যায়নি
- অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন, কিন্তু লিখিত রিভিউ আসেনি
- ভর্তির সময় যা দেওয়ার কথা বলা হয়েছিল, তা দেওয়া হয়নি
এর যেকোনো একটা ঘটলে কোর্সের যেকোনো সময় জানাতে পারেন। সময়ের কোনো সীমা নেই — প্রথম সপ্তাহ হোক বা পঞ্চম মাস।
২. কোন কারণে পাবেন না
শুধু কারণ ছাড়া ফেরত দেওয়া আমাদের পক্ষে সম্ভব না — ক্লাস একবার হয়ে গেলে সেটা আর ফিরিয়ে নেওয়া যায় না।
- মত বদলে গেছে, বা সময় বের করতে পারছেন না
- ক্লাস করেছেন কিন্তু নিজে অনুশীলন করেননি
- কোর্স করে এখনো আয় হয়নি — আমরা কোথাও আয়ের প্রতিশ্রুতি দিই না
৩. কীভাবে জানাবেন
WhatsApp-এ আমাদের মেসেজ দিন। সাথে তিনটা জিনিস দিলে যাচাই দ্রুত হয় — ভর্তির সময় দেওয়া নম্বর, পেমেন্টের ট্রানজেকশন আইডি, আর কী হয়নি সেটা এক লাইনে।
WhatsApp 01790341967 →৪. টাকা কীভাবে ফিরে আসবে
যে মাধ্যমে পাঠিয়েছিলেন, সেই মাধ্যমেই — bKash-এ পাঠালে bKash-এ, Nagad-এ পাঠালে Nagad-এ। যে নম্বর থেকে টাকা এসেছিল, সেই নম্বরেই ফেরত যাবে।
পুরো টাকা ফেরত যায় — কোনো প্রসেসিং ফি বা কাটাকাটি নেই।
৫. ফেরত নিলে কী হয়
ক্লাসরুমের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, আর রেকর্ডিং ও কোর্সের ফাইলগুলোতে আর ঢোকা যাবে না। এটা শাস্তি নয় — টাকা ফেরত নেওয়ার মানেই ভর্তিটা আর নেই।
তবে ইনশাআল্লাহ সে পরিস্থিতি আসবে না — সেটা যেন না আসে, সেটাই আমাদের কাজ।
ভর্তি, একাউন্ট আর গ্যারান্টির বাকি শর্তগুলো শর্তাবলী পেজে আছে।